• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

ভোলায় বিনামূল্যে দন্ত চিকিৎসা ও ঔষধ সামগ্রী বিতরণ করেছে কোস্ট গার্ড।

মুক্ত টিভি নিউজ / ৭১ সময় দৃশ্য
আপডেট : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি নিয়মিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে থাকে।

এরই ধারাবাহিকতায় গত ৪ নভেম্বর হতে আজ ৫ নভেম্বর ২০২৬ দুই দিনব্যাপী কোস্ট গার্ড বেইস ভোলার ব্যবস্থাপনায় এবং মেডিপ্লাস ওরাল হেলথ-এর সৌজন্যে ভোলা ১০ শয্যাবিশিষ্ট হাসপাতালে বিনামূল্যে দন্ত চিকিৎসা ক্যাম্পেইন পরিচালনা করা হয়। উক্ত ক্যাম্পেইনে সর্বমোট ২২০ জন রোগীকে বিনামূল্যে দন্ত চিকিৎসা প্রদান এবং প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করা হয়।

বৃহস্পতিবার ০৫ নভেম্বর ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

শেয়ার করুন:


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর

সার্চ করুন


ক্যাটাগরি


আর্কাইভ