ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, ব্র্যাক কর্তৃক সহ-অর্থায়িত ও বাস্তবায়িত ‘ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস’ (প্রত্যাশা-২) প্রকল্পের আওতায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে জনসচেতনতা প্রবাসবন্ধু ফোরামের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৩ নভেম্বর সকাল ১১টা সীতাকুণ্ড নামার বাজারস্থ ব্র্যাক এরিয়া অফিসে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের টেকসই পুনরেকত্রীকরণ জোরদার করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেস ম্যানেজমেন্ট অফিসার মাহমুদুল হাসান। সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ মহিউদ্দিন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফারজানা আক্তার আয়োজিত এ বৈঠকে বক্তারা বিদেশ-ফেরত অভিবাসীদের আর্থ-সামাজিক পুনরেকত্রীকরণ এবং নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণে প্রবাসবন্ধু ফোরামের ভূমিকা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহনাজ বেগম, ফাতেমা বেগম, স্থানীয় সাংবাদিক জাহাঙ্গীর আলম, মোহাম্মদ মহিউদ্দিন, আশরাফুল আলম শাহীন, শিপ্রা রানী দে ও খালেদা আক্তারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত সুধীজন নিরাপদ অভিবাসন বার্তা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।