• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

ভোলার চরফ্যাশনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ১৪ জনকে আটক করেছে কোস্টগার্ড

মুক্ত টিভি নিউজ / ৫৮ সময় দৃশ্য
আপডেট : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

ভোলার চরফ্যাশন উপজেলার আহমেদপুর মায়া ব্রিজ এলাকায় অবৈধ আর্টিসানাল ফাইবার ট্রলিং বোটসহ ১৪ জনকে আটক করেছে কোষ্টগার্ড।

আজ ৪ নভেম্বর রাত ১ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত কোস্ট গার্ড আউটপোস্ট চরমানিকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ১ টি অবৈধ আর্টিসানাল ফাইবার ট্রলিং বোট জব্দ করা হয়। জব্দকৃত বোটে তল্লাশি চালিয়ে ৪ টি ট্রলিং জাল, ২ টি উইংস, ১ টি ডেরিক, ২ টি ট্রলডোর ও অন্যান্য ট্রলিং সরঞ্জামাদিসহ ১৪ জন জেলেকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, আনোয়ার (৪০)মোঃইসমাইল (৪০)মোঃ জামাল উদ্দিন(৩৫) মনির হোসেন (৩০) সবুজ (৩৫) রাসেল (৩০) দিল মোহাম্মদ, ইয়াসিন, বশির(৩৫) সিরাজ (৬০) পলাশ চন্দ্র, চিত্র রন্জন,হেলাল,সিফাত।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করে বলেন, জব্দকৃত বোট, ট্রলিং জাল, ট্রলিং সরঞ্জাম ও আটককৃত জেলেদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন:


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর

সার্চ করুন


ক্যাটাগরি


আর্কাইভ