• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

মুক্ত টিভি নিউজ / ১৩ সময় দৃশ্য
আপডেট : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

ভোলা প্রতিনিধি।।
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টা থেকে ভোলা সদর উপজেলার রাজাপুর,পূর্ব ইলিশা ইউনিয়নে এ চিকিৎসাসেবা দেওয়া হয়। ক্যাম্পে শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। সেবা দেন দক্ষ নারী ও পুরুষ চিকিৎসকরা।
এর আগে গত ১১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ কার্যক্রম ভোলা সদর উপজেলার ১৩টি ইউনিয়নে পর্যায়ক্রমে পরিচালিত হয়। এ পর্যন্ত ১৫ হাজারেরও বেশি মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।
বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি সাধারণ মানুষের জন্য এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা।

শেয়ার করুন:


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর

সার্চ করুন


ক্যাটাগরি


আর্কাইভ