জুলাই আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে মাদ্রাসাছাত্র আরিফ হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসির চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এ আদেশ দেন।
এদিন আদালতে আসামিপক্ষের আইনজীবীরা তাঁর বয়স বিবেচনায় কারাগারে সুচিকিৎসার ব্যবস্থা করার আবেদন জানান। অন্যদিকে, রাষ্ট্রপক্ষ জুলাই আন্দোলন দমনে সহযোগিতার অভিযোগ তুলে তাঁকে কারাগারে পাঠানোর পক্ষে শুনানি করেন।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে জেল কোড অনুযায়ী কারাগারে ডিভিশন ও সুচিকিৎসার ব্যবস্থা নেওয়ার আদেশ দেন।
এর আগে বুধবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে রাজধানীর মহাখালীতে ডিবিসি কার্যালয় থেকে তাঁকে ডিবি কার্যালয়ে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ।