• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

লোহাগড়ায় জমিজমা বিরোধকে কেন্দ্র করে বৃদ্ধ খুন

মুক্ত টিভি নিউজ / ৫১ সময় দৃশ্য
আপডেট : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামে প্রতিপক্ষের (চাচাতো ভাই) অস্ত্রের কোপে সাত্তার শেখের ছেলে হাসানুর শেখ(৫৫) নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের ছেলে হাসিবুল শেখ(২০) জানান, গত মঙ্গলবার আমাদের জমির সীমানায় গাছের চারা লাগিয়েছিলাম। বুধবার ভোরে আমার চাচাতো ভাইয়েরা অভিযোগ করেন যে গাছ বড় হলে তাদের সীমানায় ঢুকে যাবে। এখান থেকে গাছের চারা তুলে ফেলতে হবে।
এনিয়ে বাকবিতন্ডার একপর্যায়ে তারা আমার মা সাহেরা বেগম(৪৭)কে গালিগালাজ, মারধর করে। তারা ৫/৬ জনে মিলে হামলা চালায়। ধারালো অস্ত্রের কোপে আমার বাবা জখম হন। এসময় আমার মাকে ও আমাকেও মারপিট করা হয়।

পরে গ্রামবাসীরা আমার বাবাকে লোহাগড়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে।

লোহাগড়া হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার সায়াদুল্লাহ হিমেল জানান, রুগী হাসপাতালে আনা হলে পরীক্ষা-নীরিক্ষা করে বুঝতে পারি অনেক আগেই তার মৃত্যু হয়েছে।
আহত মা ও ছেলে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। দোষীদের গ্রেফতারে অভিযান চলছে।

শেয়ার করুন:


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর

সার্চ করুন


ক্যাটাগরি


আর্কাইভ