ভোলায় পূর্বের শত্রুতার জেরে এক বিএনপির নেতা কুপিয়ে দখমের ঘটনায় উত্তেজিত জনতার গণপিটুনিতে মো: হাসিব (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত হাসিব ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেদুয়া গ্রামের মো: ধলু হাোলাদারের ছেলে।
আজ রবিবার ভোর আনুমানিক সাড়ে ৪ টার দিকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যান তিনি।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল শনিবার সকালের দিকে রাজাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বিএনপির সভাপতি মো: হোসেন মাঝির সাথে পূর্বের শত্রুতার জেরে হাসিবের সাথে বাক-বির্তক হয়। এঘটনার পরিপ্রেক্ষিতে সন্ধ্যায় বিএনপির নেতা মো: হোসেনকে ছুরি দিয়ে আঘাত করেন হাসিব। পরে স্থানীয়রা আহত অবস্থায় হোসেনকে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে তার অবস্থা অশংঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল রেফার্ড করা হয়। এঘটনায় উত্তেজিত জনতা ক্ষিপ্ত হয়ে হাসিব স্থানীয় জনতা বাজারে পেয়ে গনপিটুনি দেন। পরে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধিন অবস্থায় ভোরের দিকে হাসিবের মৃত্যু হয়।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: বশির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, পুরো বিষযটি তদন্ত চরছে।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মুক্ত বাজার শপিং কমপ্লেক্স, পূর্ব ইলিশা, জংশন বাজার, ভোলা সদর ভোলা।
সম্পাদক : নজরুল ইসলাম সুমন। মোবাইল : 01914788660 । ই-মেইল : muktotv9@gmail.com
Design By ♥ Md. Mizanur Rahaman