দীর্ঘদিনের নিষেধাজ্ঞা শেষে নদী ও সাগরে মাছ শিকার শুরু হওয়ায় ভোলার বাজারগুলোতে বেড়েছে ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছের সরবরাহ। নদী, সাগর ও ঘেরের মাছের উপস্থিতিতে সরগরম হয়ে উঠেছে মাছের বাজার ও আড়তগুলো। তবে অন্যান্য মাছের সরবরাহ বাড়লেও বাজারে প্রত্যাশা অনুযায়ী ইলিশের সরবরাহ এখনো কম। ফলে দীর্ঘদিন পর বাজারে ইলিশের দেখা মিললেও চড়া দামের কারণে তা কিনতে হিমশিম খাচ্ছেন নিম্ন আয়ের মানুষ।
আজ সোমবার সকাল থেকেই ভোলার বিভিন্ন মাছের আড়তে দেখা গেছে কর্মচাঞ্চল্য। জেলেদের মাছ নিয়ে ঘাটে ফেরার পাশাপাশি ব্যস্ত সময় পার করছেন আড়তদার, পাইকার ও শ্রমিকরা।
ভোলার কিচেন মার্কেট মাছ বাজারে বর্তমানে প্রতি কেজি এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৬০০ টাকায়। ৭০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৮০০ থেকে ২ হাজার ২০০ টাকায়। এছাড়া নদীর পাঙাশ প্রতি কেজি ৭০০ থেকে ৮০০ টাকা এবং কোরাল মাছ বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকায়।
অন্যদিকে, পুকুর ও ঘেরের মাছের দাম কিছুটা কমেছে। এসব মাছের কেজিপ্রতি দাম ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
দীর্ঘদিন পর বাজারে মাছের সরবরাহ বাড়ায় স্বস্তি ফিরেছে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে। তবে ইলিশের সরবরাহ আরও বাড়ার পাশাপাশি দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আসবে—এমন প্রত্যাশা ক্রেতাদের।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মুক্ত বাজার শপিং কমপ্লেক্স, পূর্ব ইলিশা, জংশন বাজার, ভোলা সদর ভোলা।
সম্পাদক : নজরুল ইসলাম সুমন। মোবাইল : 01914788660 । ই-মেইল : muktotv9@gmail.com
Design By ♥ Md. Mizanur Rahaman