ভারতের রাজধানী নয়াদিল্লিতে তিনতলা একটি নির্মাণাধীন ভবন ধসে অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৯টা ৫০ মিনিটের দিকে পুরোনো দিল্লির চান্দনি চক মেট্রো স্টেশনের কাছে গলি সিতারায় এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা। এ কাজে পানিবাহী গাড়ি ও বিশেষ উদ্ধারযান ব্যবহার করা হচ্ছে।
এর কয়েক দিন আগেও দিল্লির উত্তর-পূর্বাঞ্চলের মিলান গার্ডেন এলাকায় একটি পুরোনো বাড়িতে নতুন তলা নির্মাণের সময় ছাদ ধসে দুইজন নিহত হন। পরপর এমন দুর্ঘটনায় ভবন নির্মাণের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মুক্ত বাজার শপিং কমপ্লেক্স, পূর্ব ইলিশা, জংশন বাজার, ভোলা সদর ভোলা।
সম্পাদক : নজরুল ইসলাম সুমন। মোবাইল : 01914788660 । ই-মেইল : muktotv9@gmail.com
Design By ♥ Md. Mizanur Rahaman